রায়পুরায় কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
০২ অক্টোবর ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মৃত্তুনজয় দাস (২৮) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকেল ৪টায় মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি বাজার সংলগ্ন নিহতের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মৃত্তুনজয় দাস মির্জাপুর গ্রামের অর্জুন দাসের ছেলে। তিনি পেশায় বেলাব উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই যুবক পূজা উপলক্ষে বাড়িতে অবস্থান করেন। সকালে ঘুম থেকে উঠে মা কে নাস্তা দেয়ার কথা বলে বাংলো ঘরে প্রবেশ করেন। কিছুক্ষন পর স্বজনরা খোঁজাখুঁজিতে না পেয়ে ঘরের মেঝেতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পান। স্বজনদের ধারণা সকাল আনুমানিক ৯ থেকে ১০ টার মধ্যে সে আত্মহত্যা করেছে।
পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের স্বজন রাজ প্রাসাদ বলেন, তিনি খুব ভালো লোক ছিলেন। কারও সাথে তার বিরোধ ছিল না। মাঝেমধ্যে মানসিক রোগে ভুগতো। দীর্ঘদিন আগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। ধারণা করা হচ্ছে মানসিক রোগের কারণেই আত্মহত্যা করেছেন।
রায়পুরা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর