রায়পুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা ও র্যালী
২২ অক্টোবর ২০২২, ০৯:০৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
রায়পুরা প্রতিনিধি:
”আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরাতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল এর আয়োজনে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও রায়পুরা উপজেলা প্রশাসন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, যান চালকদের নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি মাহমুদাবাদ রাজিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। এসময় সড়কে নিরাপদে যান চলাচল বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড বিআরটিএ এর সভাপতি এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় আরোও বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, নরসিংদীর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, নরসিংদী বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মো: ইমরান, নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা শাখার সভাপতি এড. সোহরাব হোসেন ভূইয়া, নরসিংদী জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মৃধা, নরসিংদী আন্ত:জেলা বাস মিনিবাস টার্মিনালের সভাপতি এএইচএম জাহাঙ্গীর, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মহিবুল্লাহ সুমন প্রমূখ।
এসময় বিভিন্ন যান চালক, বিআরটিএ, বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামক স্থানটিতে গত এক মাসে টানা ৩টি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন সবজি বিক্রেতা ও ক্রেতা নিহত হন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি