রায়পুরায় দিন-দুপুরে স্বর্ণের দোকানে চুরি: ৪ জন গ্রেপ্তার
২৮ অক্টোবর ২০২২, ০৪:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় একটি জুয়েলারী দোকানে দিনদুপুরে চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে ২১ অক্টোবর দুপুরে চুরি সংঘটিত হয় ও গত বৃহস্পতিবার কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত হতে ৫ ভরি রুপা, ২ টি বালা, ২ জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চট্রগ্রামের বাকলিয়া থানার মিয়া খান নগর (দুদু মিয়া এর কলোনী) এলাকার মোঃ রুবেল (৩২), কুমিল্লার কোতয়ালী থানার কোচাতলী কুমিল্লা হাউজিং এলাকার রুবেল (৩৫), মুরাদনগর থানার রতন নগর এলাকার মোঃ হাসান (২২) ও নোয়াকান্দি (নয়াকান্দি), এলাকার মোঃ রাসেল (২১)।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর দুপুরে রায়পুরার চরসুবুদ্ধি বাজারস্থ আরিফা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকান বন্ধ করে নামাজে যায় দোকান মালিকের ছেলে নাজমুল মিয়া। নামাজ শেষে ফিরে দেখেন দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যাচ্ছে কয়েকজন চোর। এসময় তার ডাক চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে গিয়ে কুমিল্লার মুরাদ নগর এলাকার সজিব (৩২) ও দেবীদ্বার এলাকার ভুট্টো করি দাস (২৫) নামে দুইজনকে হাতেনাতে আটক করেন। এসময় সঙ্গে থাকা অন্যান্য চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে তদন্তের পর অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জড়িত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫ ভরি রুপা, ২ টি বালা, ২ জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আসামী রুবেল (৩৫), এর বিরুদ্ধে নরসিংদী, বগুড়া ভোলা এবং কুমিল্লায় ৪ টি মামলা রয়েছে। আসামী মোঃ রাসেল মিয়া এর বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৩ টি মামলা রয়েছে। অপর আসামী মোঃ রুবেল (২৫) এর বিরুদ্ধে সিএমপি এর কর্ণফুলী থানায় ১ টি মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি