রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
০৩ ডিসেম্বর ২০২২, ০৯:১২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের শান্তিপুর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত জাফর ইকবাল মানিক মির্জারচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতি তিনি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মির্জারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে মানিককে হত্যা করেছে। বর্তমানে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মো. ফিরোজ মিয়া। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক। এরই জেরে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া ছিলেন ফিরোজ সমর্থিত লোকজন। গত শুক্রবার (২ ডিসেম্বর) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ আপোষের জন্য মিটিংয়ে বসেন। কিন্তু আপোষ না মেনে মিটিং ছেড়ে বাড়িতে উঠেন ফিরোজের লোকেরা। শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নদী ভাঙ্গন রোধে পরিদর্শনে শান্তিপুর এলাকায় যান মানিক। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নৌকা যোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে মির্জারচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিক বার কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, এই হত্যার সাথে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এরবেশি কিছু বলা যাচ্ছে না। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি