বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু ১
২৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বড় ভাইয়ের বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রায়পুরার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার সার্কেল এএসপি সত্যজিত কুমার ঘোষ ঘটনাটি নিশ্চিত করেন।
নিহত মো. নুরুল ইসলাম (৪০) রায়পুরার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
নুরুল ইসলামের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করার সময় ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।আহমদ আলী জানান, ওই বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য তাতে ক্যামিকেলও দেওয়া ছিল। হঠাৎ বিস্ফোরিত হলে ওই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানা সার্কেল এএসপি সত্যজিত কুমার ঘোষ বলেন, নিহতের পরিবারের সদস্যরা বলছেন, এটি নিছক একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর