রায়পুরায় হরিনাম সংকীর্তন মহোৎসবে ভক্তের ঢল
২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মালম্বীদের বৃহৎ উৎস শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু হয়েছে। মহোৎসবকে ঘিরে এলাকায় ভক্ত বৃন্দের আগমনে মহোৎসবটি মুখরিত হয়ে মিলনমেলায় পরিণত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পৌর বটতলী হাটির সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে চলছে এ মহোৎসব।
মন্দিরে বড় মঞ্চে কীর্তনীয়ারা ‘হরে কৃষ্ণ হরে রাম’ ষোল নাম বত্রিশ অক্ষর নৃত্য-গীতসহ বিভিন্ন আধ্যাত্মিক সংগীত পরিবেশন করেন। দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত বৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মহোৎসব।
জানা গেছে, বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণে রায়পুরা পৌর বটতলী হাটির সনাতনধর্মের বাসিন্দারা প্রথম ২০১৪ সালের ডিসেম্বর মাসে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করেন। প্রতিবছর একই সময়ে চলে এ মহোৎসব। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ২৩ ডিসেম্বর এই উৎসবের আয়োজন করে। এই উৎসবটি একটানা ২৪ প্রহর ব্যাপী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এটি ছিল ৮ম আয়োজন।
এতে ব্রাহ্মণবাড়ীয়া, গোপালগঞ্জ, নেত্রকোণা ও সাতক্ষীরা জেলার স্বনামধন্য হরিনাম সংকীর্তন পরিবেশনায় ৭টি দল নামসুধা পরিবেশনে অংশগ্রহণ করেন। কীর্তনীয়া দলগুলো রঙিন ও বাহারি পোশাকে সজ্জিত হয়ে নামসুধা পরিবেশন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর