রায়পুরায় চলন্ত ট্রেন থেকে ছিটকে কাটা পড়ে একজন নিহত
০৩ জানুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেন থেকে ছিটকে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আনুমানিক (৪৫) বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা ২টায় উপজেলার পৌর শহরের শ্রীরামপুর মহিষমারা এলাকায় তিতাস কম্পিউটার আপ ট্রেনে কাটাপড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির দুটি মুঠোফোন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সেই ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত ওই ব্যক্তির মরদেহ রেল লাইনের পাশে পড়ে আছে। এ সময় তার পরনে ছিল নীল রঙয়ের শার্ট ও লুঙ্গি। ট্রেনে কাটা পড়ে শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের যাত্রী ছিলেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ট্রেনটি মেথিকান্দা স্টেশনের অদূরে শ্রীরামপুর মহিষমারা এলাকায় পৌঁছালে ছিটকে পড়ে যান তিনি। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ বিকাল ৪ টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির কাছ থেকে দুটি মুঠোফোন পাওয়া গেছে। একটি মুঠোফোনের কললিস্টে থাকা কয়েকটি নাম্বারে কল করে আমরা জানতে পেরেছি, নিহত ব্যক্তির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে। সেই সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এর পরও যদি পরিচয় শনাক্ত না হয়। তবে আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি