রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে নেছার উদ্দিনের ইন্তেকাল
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৪ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে নেছার উদ্দিন আর বেঁচে নেই। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ভারতের দিল্লির স্কট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা একে নেছার উদ্দিন রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের নায়েব আলী সরকারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে উপজেলা বিএনপি।
বিএনপি নেতৃবৃন্দ জানান, তিনি দেশকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগদান করেন। আজীবন ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ.কে নেছার উদ্দিন।
তিনি ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বিটিএলএ এর সাবেক মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবি ফোরামের অন্যতম নেতা ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন জানান, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে নেছার উদ্দিনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি