রায়পুরায় আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
০৪ মার্চ ২০২৩, ০৩:০৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সানিয়া আক্তারকে (১৯) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কয়েকশত এলাকাবাসী অংশ নিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, নিহত কলেজছাত্রী সানিয়ার চাচা আব্দুল বাতেন হাজারী, স্থানীয়দের মধ্যে আলমগীর কবির, দেলোয়ার হোসেন, সোলাইমান কাদের, সোবর হাজারী, আব্দুল হামিদ ও একেএম মিলন প্রমুখ।
বক্তারা বলেন, বিয়ের পর থেকেই সানিয়াকে চরম অবহেলা ও মানসিক নির্যাতন করে আসছিলেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। এ সর্ম্পকও মেনে নেননি তাঁরা। এতে চরম ডিপ্রেশনে ভুগছিলেন সানিয়া। এক পর্যায়ে বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি। এ সময় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি জানান তাঁরা।
জানা গেছে, ছয়মাস আগে পরিবারকে না জানিয়ে ভালোবেসে কলেজ ছাত্রী সানিয়া আক্তারকে বিয়ে করেন মাহমুদাবাদ এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন সাজিদ। পরে বিয়ের কথা জানাজানি হলে, প্রথমে সাজিদের বাবা সানাউল্লাহ অভি এ সর্ম্পক মেনে নিলেও পরে তা অস্বীকার করেন। এ দিকে স্বামীর অবহেলা ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের কারণে ডিপ্রেশনে ভুগছিলেন ওই কলেজ ছাত্রী। পরে ২৮ ফেব্রুয়ারী ফাঁকা বাসায় আত্মহত্যা করেন সানিয়া। এ ঘটনার পর সাজিদ ও তাঁর মা-বাবাকে আসামি করে রায়পুরা থানায় একটি অভিযোগ করেন নিহত কলেজছাত্রীর মা বিলকিছ বেগম।
রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর