রায়পুরায় দুই দোকানে চুরি
৩১ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় দুটি দোকানের দরজা ও ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার পৌর শহরের শ্রীরামপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবী এতে প্রায় সাড়ে পাচঁ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র।
শ্রীরামপুর বাজারের লোকনাথ দয়াল স্টোরের স্বত্তাধরী উত্তম পাল জানান, রাতে পাশের মিষ্টির দোকানের দরজা ভেঙে চোর প্রবেশ করে। এরপর তার দোকানের ভেন্টিলেটর ও দেওয়ালের কিছু অংশ ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের আড়াই লাখ টাকার সিগারেট চুরি হয়। সকালে পুলিশ এসে দোকান পরিদর্শন করে। আগেও দোকানটিতে চুরির ঘটনা ঘটেছে। বাজারের নৈশপ্রহরী থাকার পরও বারবার চুরির ঘটনায় আতংকিত তিনি।
মিষ্টি মুখ দোকানের পরিচালক উজ্জ্বল সাহা জানান, দোকানে থাকা একটি সিন্ধুকের তালা ভেঙে তিন লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। রাতে বাজার পাহারায় তিনজন নৈশপ্রহরী ছিল। তাদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় বাকি দুজন পাহারায় ছিলেন। মধ্য রাতে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় দোকানে চুরির ঘটনা ঘটে।
পৌর কাউন্সিলর আমির হোসেন জানান, দুটি দোকানে চুরি হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন, মাদকের সঙ্গে জড়িত একটি চক্র চুরি ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এর আগে এক ব্যবসায়ীকে মারধর করে দোকান থেকে মালামাল নিয়ে গেছে। বারবার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এস.আই) আবুল কালাম আজাদ বলেন, শ্রীরামপুর বাজারের দুটি দোকান থেকে নগদ অর্থ ও সিগারেট চুরি হয়েছে। চুরির কাজে ব্যবহৃত শাবল ও হাঁতুড়ি উদ্ধার করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর