নিলক্ষায় ককটেল বিস্ফোরণ ঘটাতে বাঁধা দেয়ায় গুলি, একজন নিহত, আহত-৪
২২ এপ্রিল ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ককটেল বিস্ফোরণ ঘটাতে বাঁধা দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে জুলহাস মিয়া (২৮) নামে এক পোল্ট্রি মুরগীর ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সন্ধ্যায় রায়পুরার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত জুলহাস মিয়া ওই এলাকার শামসুল মিয়ার ছেলে ও পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। এই ঘটনায় সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুল নামে আহত আরও ৪ জনকে প্রথমে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জালাল মিয়া প্রায়ই ককটেল তৈরি ও বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে থাকে। সম্প্রতি সে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
শনিবার ঈদের দিন বিকালে সন্ত্রাসী জালালের নেতৃত্বে এক দল সন্ত্রাসী জুলহাস মিয়ার খামারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ উৎসব করতে থাকে। এতে খামারের মুরগী অসুস্থ হয়ে পড়ছে এবং জনমনে আতংক ছড়িয়ে পড়েছে জানিয়ে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ করেন জুলহাস মিয়া। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হলে জুলহাস মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা চলে গিয়ে পুণরায় সন্ধ্যার দিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জুলহাস মিয়ার বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি জেনে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি