রায়পুরায় গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
২৫ এপ্রিল ২০২৩, ০২:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবন ও রাখার দায়ে আবু কালাম ওরফে পানিস শাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো: আজগর হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।
জানা গেছে, উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট স্থানীয়রা গাঁজা সেবন ও বিক্রি বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে ডৌকারচর ইউনিয়নে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রোববার রাতে ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজীসহ ইউপি সদস্য এবং স্থানীয়রা গাঁজা ব্যবসায়ী আবু কালাম ওরফে পানিস শাহ'র বাড়িতে তল্লাশী করেন।
এসময় তার বাড়ির অদূরে গাঁজার আস্তানা থেকে মাটির মটকি ভর্তি প্রায় ৪ কেজি গাঁজা, গাঁজা সেবনের বিপুল পরিমান বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় আবু কালাম ওরফে পানিস শাহকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিমের নিকট সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতে তাকে তাৎক্ষনিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যপারে ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী জানান, এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এমন অভিযান চলমান থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর