রায়পুরায় নিখোঁজের পর মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার
৩১ মে ২০২৩, ০৫:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মেঘনা নদী থেকে দেড় বছরের শিশু রিতা মণির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিতামণি কালিকাপুর দক্ষিণ হাটির আসাদ মিয়ার মেয়ে।
রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ মে) বিকালের পর থেকে শিশু রিতা মণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকালে বাড়ির পাশে মেঘনা নদীতে এক শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে আনেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন।
নিহত শিশুর চাচা নাসির উদ্দিন জানান, 'গতকাল সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। পরে সকালে মেঘনানদীতে তার লাশ পাওয়া গেছে।'
বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, 'প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর