নিলক্ষায় বাজারে দায়িত্বরত নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
১২ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে বাজারের দায়িত্বরত এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ও আতশ আলী বাজারের নৈশ প্রহরী।
খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, প্রতি রাতের ন্যায় বাজারে পাহারা দেয়ার দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুইজন। তারা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশি ফু দিয়ে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে অনেকটা সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন।
রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে এসময় বাজারের কোন দোকানে চুরির ঘটনা ঘটেটি বলে জনিয়েছে পুলিশ। বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিলেও নিরাপত্তা প্রহরীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর