রায়পুরায় ওয়ান শুটার গান এবং কার্তুজসহ একজন গ্রেপ্তার
১০ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান এবং কার্তুজসহ মো: শাহপরান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন। এর আগে বুধবার দিবাগত রাতে রায়পুরা থানার চরাঞ্চলের বাঁশগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো: শাহপরান বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। শাহ পরানের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে বাঁশগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে রায়পুরা থানা পুলিশের একটি দল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো: শাহপরান নামক এক ব্যক্তিকে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ২টি ১২ বোর কার্তুজসহ গ্রেপ্তার করে।
অভিযানের সময় শাহপরানের সাথে থাকা ফয়সাল আহমেদ সুমন (৩৮) নামে অন্যজন পালিয়ে যায়। পলাতক ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ মারামারির মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় মামলা দায়ের করার পর আজ বৃহস্পতিবার বিকালে আসামী শাহপরানকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা