রায়পুরায় ওয়ান শুটারগান ও ৪৬ রাউন্ড কার্তুজসহ একজন গ্রেপ্তার
১২ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ৪৬ রাউন্ড কার্তুজসহ মো: আতিক হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোঃ আতিক হাসান (২০) রায়পুরা উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার মোঃ জামাল মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি গ্রামের ১০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাঁর দেখানো মতে শুক্রবার রাতে রায়পুরা থানার বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মোঃ কাদের খানের বাড়ীর পাশে জঙ্গলের ভিতর হতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি