রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২৫ আগস্ট ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় নাসরিন আক্রার (৩৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝাড়তলা এলাকায় মোগল গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন মাহমুদাবাদ গ্রামের আল আমিনের স্ত্রী এবং বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৮ বছর আগে পারিবারিকভাবে মাহমুদাবাদ গ্রামের আল আমিনের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৫টায় প্রতিবেশীরা ঘরে ওড়নায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মা আফরোজা আক্তার জানান, আমার মেয়ে খুব ধার্মিক ও ছেলে-মেয়ে স্বামী সংসার নিয়ে ভালই ছিলো। সে দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলো। আমাদের পক্ষ থেকে কারো প্রতি কোনো অভিযোগ নেই।
রায়পুরা থানার উপপরিদর্শক নবী হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা