রায়পুরায় রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামের একটি মাজার শরীফের রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা। সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, এলাকার ও দূর দূরান্তের বহু ভক্ত সারা বছরই হযরত শাহ্ সুফি টকি মোল্লা (রঃ) এর মাজার শরীফে আসা যাওয়া করেন। প্রতি বছরই ওরশে হাজারো মানুষের আগমন ঘটে। সম্প্রতি ৩ শত বছরের পুরনো ১২ ফিট রাস্তাটি ৬ ফিট সরু করে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে কতিপয় লোক। এতে মানুষ মারা গেলে কবরস্থানে লাশ নিয়ে যাওয়াসহ চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তাটির প্রয়োজনীয়তা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটির সমস্যা সমাধানের দাবি জানানো হয় মানবন্ধনে। পরে তাঁরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা এডভোকেট খন্দকার হালিম, এনামুল হক, টিপু সুলতান, রাজিব খন্দকার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা