রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধর, ছেলের কারাদণ্ড
০১ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধরের অভিযোগে ছেলে সাগর চন্দ্র বর্মণ (২২) কে দুই পুরিয়া গাঁজাসহ আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ শত টাকা জরিমানা ও ২মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো: আজগর হোসেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সাগর চন্দ্র বর্মণ উপজেলার মরজাল এলাকার মৃত সুকুমার চন্দ্র বর্মণ ও অনিতা রাণী বর্মণের ছেলে।
স্বামী হারা অনিতা রাণী বর্মণ বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করাসহ তাকে মারধর করে হাত ভেঙে দেয়। পরে তিনি ছেলের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ গাঁজাসহ ছেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগেও একই কারণে ছেলে সাগর চন্দ্র বর্মণ ৭ মাস ও ২ বছর জেল খেটেছিল। তাঁর ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক এমনটাই চান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন বলেন, মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ২ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে মাদক দ্রব্য আইনে ৫ শত টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা