রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত
১৩ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামের স্থানীয় এক সাংবাদিককে কোপানোসহ হাতুরি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশরূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।
স্থানীয় সংবাদিকরা জানান, মনিরুজ্জামান পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুরি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলিকরে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামানকে হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, মনিরুজ্জামান এর হাতে এবং পায়ে গুলি লেগেছে, মাথায়ও গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা