রায়পুরায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে ১টি ড্রেজার জব্দ এবং ১ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় রায়পুরা উপজেলার শাহারখোলা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শফিকুল ইসলাম।
আটককৃত ড্রেজার পরিচালক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হুমায়ুন মিয়ার ছেলে মো: রাজিব মিয়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম জানান, মেঘনার কাতলারচর এলাকায় ইজারাকৃত এলাকা ছেড়ে শাহারখোলা এলাকায় অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি ড্রেজার সরে গেলেও ১টি ড্রেজার জব্দ ও ১ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দ করা ড্রেজারটি পান্থশালা ঘাটে রাখা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামী জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পেয়েছে।
ইজারার নির্ধারিত স্থান থেকে চুম্বক ড্রেজার সরিয়ে কাটিং মেশিন না ব্যবহার না করা পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা