রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তাঁর পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ধারনা করা হচ্ছে গতকাল রাত ২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা