রায়পুরায় মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও পাঠাগার ভাংচুরের অভিযোগ
২০ মে ২০১৯, ০৩:৪০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ এএম
রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরা পৌরসভার (৩নং ওয়ার্ড) কান্দাপাড়া এলাকায় নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা বশিরুল ইসলাম স্মৃতি সংসদ ও পাঠাগারে ভাংচুর করার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে) রাতে একদল বখাটে কর্তৃক এ ভাংচুরের ঘটনায় রায়পুরা থানাকে অবগত করা হয়েছে বলে জানান স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি নূরুল আলম।
রায়পুরা পৌরসভার ৩নং ওয়ার্ডের তাত্তাকান্দা এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে তোরাগ, আব্দুল জলিলের ছেলে সোহান, একই গ্রামের সাগর, মোক্তার, স্বপন ও সৌম্য এ হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর পাশ্ববর্তী তাত্তাকান্দা গ্রামের কিছু বখাটে ছেলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে এলাকাতে প্রবেশ করে। এসময় তারা নেশাগ্রস্থ অবস্থায় লোকজনকে ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে সংঘবদ্ধ হয়ে তারা আবারও এলাকায় প্রবেশ করে লোকজন কাউকে না পেয়ে লাঠি, ধারালো দা, কুড়াল দিয়ে শহীদ বশিরুল ইসলাম স্মৃতি সংসদ ও পাঠাগারে হামলা চালিয়ে টিনের বেড়া ও আসবাপত্র ভাংচুর করে এবং পাশের একটি মুদি দোকানে লুটপাট চালায়।
এ ব্যাপারে শহীদ মুক্তিযোদ্ধা বশিরুল ইসলাম স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি নুরুল আলম জানান, সন্ধ্যার দিকে শুনেছি তাদের সাথে এলাকার কিছু লোকের ঝগড়া হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে তারা স্মৃতি সংসদ ও পাঠাগারটিতে ভাংচুর চালায়।
পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার আরিফুল হক বাবু এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন জাতির শ্রেষ্ঠ সন্তানের নামের স্মৃতি সংসদ ও পাঠাগারে যারা হামলা চালিয়ে ভাংচুর করেছে তাদের কঠোর বিচার হওয়া দরকার।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় দেয়া হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার