রায়পুরায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
২০ মে ২০১৯, ০৯:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় পূবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামী মুজিবুর রহমান (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মে) সকালে সিলেট থেকে ফেরার পথে রায়পুরার হাটুভাঙ্গা রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ এপ্রিল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর থেকে পলাতক ছিল মুজিবর রহমান।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, ঘটনার পর থেকে আসামী মুজিবুর সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। আজ সকালে সিলেট থেকে ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে হাটুভাঙ্গা রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজিবুর রহমান ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নির্যাতিতা ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশে সবজি ক্ষেত্রে করলা তুলতে যায়। এসময় একই গ্রামের সেচপাম্পের মালিক মজিবুর রহমান মজু তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তার হাতে ও মুখে জোরপূর্বক ঝাপটে ধরে জমির পাশের একটি নির্জন ঝোঁপে নিয়ে ধর্ষণ করে। ওই সময় তার চিৎকার শুনে আশেপাশের কৃষকরা ছুঁটে এলে ঘটনাস্থল থেকে মজিবুর পালিয়ে যায়। ঘটনার পরদিন ৩০ এপ্রিল নরসিংদী সদর হাসপাতালে ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। ওইদিন রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মজিবুরকে আসামী করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনার বিচার দাবীতে উপজেলার নীলকুঠিতে দুটি স্কুলের ডাকা মানববন্ধন বন্ধ করে দেয় প্রভাবশালী এক জনপ্রতিনিধি।
বৃহস্পতিবার (১৬ মে) মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আগামী এক সাপ্তাহের মধ্যে পুলিশকে আসামী ধরতে সহযোগিতা করা হবে এমন আশ্বাসের ভিত্তিতেই ডাকা মানববন্ধন বন্ধ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে তাদের আশ্বাসে দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার