রায়পুরায় আগুনে পুড়ল তাজমহলের স্বপ্ন
২৪ অক্টোবর ২০১৯, ০৯:৪১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকায় একটি বাড়িতে তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকেন তাজমহল বেগম নামের এক নারী। স্বামী বিল্লাল মিয়া একটি মামলায় কারাগারে থাকায় ওই নারী তার সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে নিজেই নামেন জীবনযুদ্ধে। একটি বেসরকারী উন্নয়ন সংস্থা থেকে কিস্তিতে নেওয়া টাকায় ভাড়া বাড়ির সামনেই চালু করেন ছোট একটি মুদির দোকান।
ওই দোকানটি বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় আগুন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগি নারীর দাবি। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে।
স্থানীয়রা বলছেন, প্রতিবেশিদের সহযোগিতায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে দোকানটি সম্পূর্ণ ছাঁই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তাও কেউ বলতে পারছেন না। দোকানটির আয়ে টানাপোড়নের মধ্যেও কোনরকমে চলছিল পরিবারটি। আগুনে পোড়া দোকানটির কালো ছাঁইয়ে ঢাকা পড়ে গেছে তাজমহলের স্বপ্ন।
এ ব্যাপারে তাজমহল বলেন, রাতে তিনি সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ঘরের বাহিরে বের হলে দেখতে পান দোকানে আগুন জ্বলছে। পরে প্রতিবেশি ও তার ভাইকে ডাকলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাজমহল বলেন, আমার স্বামী জেলে থাকায় দোকানের আয়ে চলতো সংসার। এই দোকানও এখন শেষ। কি করবো, কোথায় যাবো? সন্তানদের মুখে কিভাবে দুমুঠো ভাত তুলে দিবো? আর কিস্তির টাকাই পরিশোধ করবো কিভাবে?
এ ব্যাপারে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান বলেন, আগুনে পুড়ে দোকান ছাই হওয়ার ঘটনাটি শুনেছি। অসহায় পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি