রায়পুরায় প্রতিপক্ষের ইটের আঘাতে একজন নিহত
২৩ জানুয়ারি ২০২০, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের ইটের আঘাতে আব্দুল জলিল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রায়পুরা উপজেলার মির্জারচরে এ ঘটনা ঘটেছে। নিহত জলিল মির্জারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মির্জারচরে ইটভাটার পাশের একটি খালে মাটি কাটাকে কেন্দ্র করে একই এলাকার আব্দুল জলিল ও মাহবুব মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহবুব ইট দিয়ে জলিলের মাথায় আঘাত করে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে নবীনগর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, মাটি কাটার তুচ্ছ ঘটনা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এসময় প্রতিপক্ষের ইটের আঘাতে জলিল নামে একজনের মৃত্যু হয়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ