রায়পুরায় বাসচাপায় স্বাস্থ্য সহকারীসহ দুইজন নিহত
০৫ মার্চ ২০২০, ০৪:৩৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে মহাসড়কটির মাহমুদাবাদ এলাকার জমজম অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, নরসিংদীর রায়পুরার খাকচক এলাকার হযরত আলী ভূঁইয়ার ছেলে, অলিপুরা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী তোফাজ্জল হোসেন (৪২) ও তার সহযোগী শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের ফজলুর রহমান খন্দকারের ছেলে প্রবাস ফেরত আলমগীর খন্দকার (৩৬)। তারা একই মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে মোটরসাইকেলটির দুই আরোহী চাপা পড়েন। দুর্ঘটনার সময় ভৈরবগামী মোটরসাইকেলটি দ্রুতবেগে মহাসড়কের উল্টো পাশে চলে আসায় চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির দুই আরোহী তোফাজ্জল হোসেন ও আলমগীর খন্দকার নিহত হন। এ সময় দ্রুতগতিতে চলমান বাসটি মোটরসাইকেলসহ ওই দুই আরোহীকে টেনে-হিচড়ে বেশখানিকটা দূরে নিয়ে যায়। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ এসে যাত্রীবাহী বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, ভৈরবগামী মোটরসাইকেলটি মহাসড়কের বামদিকে না থেকে দ্রুতগতিতে ডানদিকে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ