রায়পুরার লোচনপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু
১১ জুন ২০২০, ০৩:০৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় করোনা উপসর্গ নিয়ে ফিরোজ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফিরোজ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৬ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনার ফলাফল এখনো আসেনি। রিপোর্টে করোনা সনাক্ত হলে তার পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
নিহতের বেয়াই ও উত্তর বাখরনগর ইউপি সদস্য আবুল কালাম জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন ফিরোজ মিয়া। তিনদিন আগে সেনাবাহিনীতে মেয়ের চাকরির সূত্রে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ