রায়পুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
১৯ জুলাই ২০২০, ০৮:৪৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বন্ধুত্বের বাঁধন যুবসংঘের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে রায়পুরা উপজেলার নিলক্ষা বীরগাঁও ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ জন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলার নিলক্ষা ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সব্দর আলী খাঁন উচ্চ বিদ্যালয়, নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয় ও আমিরাবাদ দাখিল মাদ্রাসা হতে ১৯৯৯ সালের ব্যাচে যারা এসএসসির শিক্ষার্থী ছিলেন তাদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুত্বের বাঁধন যুবসংঘ” এ মানবিক সেবায় এগিয়ে এসেছে। উক্ত সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কাজের অংশ হিসাবে এ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করে সহযোগিতায় এগিয়ে আসেন।
এছাড়া সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের ভালো কাজের সমর্থন যোগানো এবং যে কোন অবক্ষয় কাজ থেকে বিরত থেকে স্থানীয় জনসাধারণকে সচেতন করে তোলা। এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বিরাজ করে এমন কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানো।
বন্ধুত্বের বাঁধন যুব সংঘের সভাপতি মো.ওমর ফারুকের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যানদ্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিলক্ষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, নিলক্ষা আবুল হাসের উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, নিলক্ষা সমবায় মডেল স্কুলের প্রধান শিক্ষক এ কে এম নুরুল ইসলাম, বীরগাঁও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খোকা, বীরগাঁও কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শাহ আলম, নরসিংদী ইউনাইটেড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এড. ফারুক আহমেদ কাজল, বন্ধুত্বের বাঁধন যুব সংঘের সাধারন সম্পাদক শামীম সিকদার, সদস্য এড. আক্তারুজ্জামার শামীম, বেনজির আহমেদ, মো. নজীর আহমেদ ও শাহীন সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ