রায়পুরার চারাবাগ হাইস্কুলের প্রধান শিক্ষকের অপসারণ দাবী, দুর্নীতির অভিযোগ
০৪ আগস্ট ২০২০, ০৪:০৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চারাবাগ আইডিয়েল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আমজাদ হোসেন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জানানো হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান একজন দুর্নীতিপরায়ণ শিক্ষক। তিনি বিদ্যালয়ের প্রাক্তন পরিচালনা কমিটির সাক্ষর জাল করে নিজের স্ত্রী রিনা আক্তারকে সহকারী গ্রন্থাগারিক এবং তাইজুল ইসলাম নামে গ্রন্থাগারিককে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) হিসেবে নিয়োগ দিয়েছেন, যা কমিটি কর্তৃক অনুমোদিত নয়। এছাড়া স্বেচ্ছাচারিতা করার কারণে বিদ্যালয়ে পড়াশোনার মান দিনদিন খারাপ হচ্ছে। এজন্য অচিরেই তাকে অপসারণসহ ভূয়া নিয়োগকৃত শিক্ষকদের নিয়োগ বাতিল করে বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনারা দাবী জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শহীদ মিয়া জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে সাবেক কমিটি ও এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে এবং পরবর্তীতে সকল সিদ্ধান্ত নেবে বোর্ড।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ