রায়পুরায় গুলিভর্তি রিভলবারসহ সন্ত্রাসী শিপন গ্রেপ্তার
১১ আগস্ট ২০২০, ০৯:১১ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিদেশি রিভলবারসহ মোঃ শিপন মিয়া (৩৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রায়পুরার বড়চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শিপন মিয়া রায়পুরার লোচনপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ বলছে, গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুরার বড়চর এলাকায় অভিযান চালান। বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের বারান্দা হতে জেলা পুলিশের তালিকাভূক্ত শিপন মিয়া নামের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাটযুক্ত রিভলবারটির দৈর্ঘ্য ৮.৬ ইঞ্চি এবং এর ম্যাগজিন ১২ চেম্বার বিশিষ্ট। উদ্ধারের সময় রিভলবারটিতে ৮টি গুলি লোড করা ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, এই ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার শিপন মিয়া দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশের জেলাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও তার বিরুদ্ধে হত্যা, মাদক ও আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টাসহ মোট ৬টি মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ