রায়পুরায় যৌতুকের বলি এক সন্তানের জননী নয়নতারা
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রায়পুরায় এক গৃহবধু যৌতুকের বলি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাত্র ১০ হাজার টাকার জন্য নয়নতারা (২৩) নামে গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নয়নতারার পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর পূর্বে চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে আলী হোসেনের সাথে একই গ্রামের আমির হোসেনের মেয়ে নয়নতারার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে আলী হোসেন জীবিকার সন্ধানে মালদ্বীপ যায়। তারপর থেকে এক সন্তান নিয়ে নয়নতারা শ^শুর বাড়িতেই থাকত।
মালদ্বীপ প্রবাসী আলী হোসেন গত মাসে জমি কেনার জন্য বাড়িতে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠায়। ওই জমি কেনার জন্য প্রয়োজন ছিল আরো ১০ হাজার টাকা। আলী হোসেনের বাবা মোক্তার হোসেন সেই ১০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে পুত্রবধূকে চাপ দেয়। কিন্তু নয়নতারা টাকা এনে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে শ^শুর ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল রাতে শ^শুর বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে নয়নতারাকে হত্যা করে। নিহতের স্বজনরা জানান গৃহবধূর পিঠে, দুই হাতে ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার পর অভিযুক্ত শ^শুর মোক্তার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা গা ঢাকা দিয়েছে।
খবর পেয়ে আজ বুধবার সকালে রায়পুরা থানার পুলিশ মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। রায়পুরা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর নিহত গৃহবধূর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ