শিবপুর উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
১৭ অক্টোবর ২০২০, ০৬:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের পুকুরে ডুবে সাইফ হাসান (১৪) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত সাইফ হাসান শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও শিবপুর মডেল থানার উপ পরিদর্শক আলমগীর হোসেনের ছেলে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় সাইফ। দীর্ঘ সময় পরও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তার বন্ধুদের বাসায় খোঁজ করেও সাইফের সন্ধান পাননি।বিকালে উপজেলা পরিষদের পুকুরে খোঁজ করতে গিয়ে জুতা ভাসতে দেখা যায়। খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে বিকাল সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা