শিবপুরে মদপান করায় প্রাইভেটকারসহ ৪ জন গ্রেপ্তার
০৮ জুন ২০২১, ০৫:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মদপান করায় একটি প্রাইভেটকার থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) ভোরে শিবপুর থানাধীন ইটাখোলা চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা- নরসিংদীর মনোহরদী থানার আমতলী মাইজদা গ্রামের হিরালাল চন্দ্র শীলের ছেলে সবুজ চন্দ্র শীল (৩২), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বাগান গ্রামের আব্দুল জলিলের ছেলে নরসিংদীর মাধবদী এলাকার ভাড়াটিয়া আব্দুল্লাহ আল রাজি (৩০), মাধবদী থানার শেখেরচর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মো: আমির হোসেন (৩২) ও একই থানার কুড়েরপাড় এলাকার জয়নাল মিয়ার ছেলে মো: নাঈম মিয়া (৩২)।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহ উদ্দিন মিয়া জানান, মনোহরদী হতে ইটাখোলাগামী একটি প্রাইভেটকারকে শিবপুর কলেজ গেইট এলাকায় সিগন্যাল দেয় টহলরত পুলিশ। এসময় গাড়িটি সিগন্যাল অমান্য করে চলে যেতে থাকলে ইটাখোলায় পুলিশ চেকপোস্টে গাড়িটি আটক করা হয়। পরে গাড়িতে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এসময় তাদের মুখ থেকে মদের দুর্গন্ধ পাওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা মদপানের কথা স্বীকার করে এবং মদপানের পক্ষে কোনপ্রকার অনুমতিপত্র দেখাতে পারেনি। পরে শিবপুর উপজেলা হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তারা মদপান করেছে বলে চিকিৎসাপত্র দেন।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা