শিবপুরের পুটিয়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে পশুর হাট
০৩ জুলাই ২০২১, ০৮:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে কঠোর লকডাউন উপেক্ষা করে বসেছে কোরবানির পশুর হাট। শনিবার শিবপুর উপজেলার পুটিয়া বাজারে এই সাপ্তাহিক পশুর হাট বসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর জেলার অন্যতম বড় এই বাজারে পশু বেচাকেনায় অংশ নেন ক্রেতা বিক্রেতারা। এসময় অনেক মাস্ক না পরে ও সামাজিব দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে বেচাকেনা করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে পশু বেচাকেনা হলেও পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এতে সংক্রমণ ঝুঁকিতে থাকা নরসিংদী জেলা থেকে সংক্রমণ বাড়ার আশংকা করছেন সচেতন মানুষ।
হাটের ইজারাদার কাদির সরকার জানান, এই বছর ৪ কোটি টাকায় নিয়মিত এই পশুর হাটের ইজারা নেয়া হয়। এর আগের বছর ইজারার পরিমান ছিলো এক কোটি টাকা। ইজারার ক্ষতি কাটিয়ে উঠতেই এই সাপ্তাহিক হাট বসানো হয়েছে। তাছাড়া কঠোর লকডাউনে হাট না বসানোর জন্য কোন নির্দেশনা দেয়নি প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির মুখপাত্র ফারক আহমেদ জানান, কঠোর লকডাউন ও আদেশ জারির পরও পশুর হাট বসানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা