শিবপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩
২১ আগস্ট ২০২২, ০৫:১১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রামে জমি নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। রবিবার (২১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গেলে মশিউর রহমান মিঠুকে বাঁধা দেয় তার সৎ চাচা ও চাচাতো ভাই। এরই জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইয়েরা এগিয়ে যায়। এসময় সৎ চাচা হাবিবুল্লাহ, (৪৫) ও তারই ছেলে রায়হান মিয়া গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিছনদিক থেকে অতর্কিত হামলা করে। এতে ইয়াছিন মিয়া, জুয়েল মিয়া ও শ্যামল মিয়া নামের তিনজন আহত হয়।
হামলাকারীরা তাদেরকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি রড, ছুড়া ও দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় বলে জানান আহত ব্যক্তিরা। বর্তমানে তারা শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ব্যাপারে ভুক্তভোগী মশিউর রহমান মিঠু জানান, অন্যায়ভাবে আমাকে জমি থেকে বিতাড়িত করতে সৎ চাচা ও ভাই এই হামলা করেছে। আমি এই ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা