শিবপুরে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ নারী আটক
২৫ আগস্ট ২০২২, ০৫:০০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ তাসমিয়া রশিদ নোভা নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর মডেল থানার যোশর গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তাসমিয়া রশিদ নোভা (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি সবুজ রংয়ের প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য নরসিংদীর দিকে আসতেছে এমন গোপন তথ্য পায় থানা পুলিশ। পরে ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসষ্ট্যান্ডের নিকট পৌঁছলে গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। এসময় প্রাইভেটকারটির চালক গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যোশর সড়কে ঢুকে যায়। পুলিশী ধাওয়ার এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর চালক দিশেহারা হয়ে গাড়ী বন্ধ করে গাড়ীটি যোশর গাবতলী এলাকার একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যায়।
এসময় গাড়ীতে থাকা তাসমিয়া রশিদ নোভাকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশী করে গাড়িতে থাকা ০২টি কালো রংয়ের কাপড়ের ট্রাভেলিং ব্যাগের ভিতরে নীল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ২৮টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা