শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের আসাদ মীরের বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। এই তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পেটের উপর অংশে মাথা ও মুখমন্ডল পঁচে গলে যাওয়ায় তাৎক্ষণিক কেউ চিনতে পারছেন না। তার পড়নে ছিলো জিন্স প্যান্ট ও ডোরাকাটা টি শার্ট। ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ দিন পূর্বে হত্যা করে কেউ পুকুরে ফেলে রেখে গেছে।
দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা শামীম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পড়ে পুলিশ এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পচে গলে যাওয়ায় তাৎক্ষণিক কেউ চিনতে পারেনি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে বাহেরখোলা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা