শিবপুরে ৭১টি পূজামন্ডপে সাবেক এমপির অনুদান বিতরণ
০১ অক্টোবর ২০২২, ০৪:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ এএম
শেখ মানিক:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শিবপুর উপজেলায় ৭১টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করেছেন সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে এই অনুদান বিতরণ করা হয়।
এসময় নগদ ১০ হাজার ৫০০ টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তিনি ২০০৭ সাল থেকে প্রতিবছর পূজায় এই অর্থ বিতরণ করে যাচ্ছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুরের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে. নাছিম আহমেদ হিরন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা