শিবপুরে মহাসড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৭ অক্টোবর ২০২২, ০৬:১৯ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার সকালে শিবপুরের ইটাখোলা মোড় থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও অবৈধ বাজার। জেলার মহাসড়কের ৫২ কিলোমিটার অংশে যানবাহন চলাচল নির্বিঘœ করা, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। প্রথম ধাপে বৃপস্পতিবার সকালে শিবপুরের ইটাখোলা মোড় থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত কারার চর এলাকা পর্যন্ত ৩ কিলোমিটার অংশে উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট বুলডোজার ও ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। সদর উপজেলার পাঁচদোনা মোড় পর্যন্ত প্রথম ধাপের এই উচ্ছেদ অভিযান চলবে। পর্যায়ক্রমে জেলার মহাসড়কের ৫২ কিলোমিটার অংশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সড়ক দুর্ঘটনা রোধসহ নতুন করে ৪ লেনের মহাসড়ক কাজ শুরু করার আগেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক বলেন, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ হচ্ছে মহাসড়কের পাশে অবৈধ বাজার ও স্থাপনা। এছাড়া নতুন করে ৪ লেনের মহাসড়ক নির্মাণ কাজ শুরু করাসহ যানবাহন চলাচল নির্বিঘœ করা ও যানজট নিরসনে ৫২ কিলোমিটার অংশে অবৈধভাবে গড়ে তোলা সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা