শিবপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ পরিদর্শক নিহত
২৬ নভেম্বর ২০২২, ০৫:২৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (৩২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচরে এই দুর্ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ সবুজ ডেমরা থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফারুক মোল্লা ও শিবপুরের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকার ডেমরা থেকে মোটরসাইকেল যোগে নরসিংদীর বেলাব'র খামারের চরের নিজ বাড়িতে ফিরছিলেন উপ পরিদর্শক মোঃ সবুজ। শিবপুরের কারারচরে পৌঁছলে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় সড়কের পাশে ছিটকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে নরসিংদী ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, মোটরসাইকেলটিকে কী গাড়ী ধাক্কা দিয়েছে তা নিশ্চিত জানা যায়নি। অভিযুক্ত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।ঢামেকে ময়নাতদন্ত করার পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা