শিবপুর পাকহানাদার মুক্ত দিবস পালন
০৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
শেখ মানিক:
আজ ৮ ডিসেম্বর নরসিংদীর শিবপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ। এদিনের যুদ্ধে পাক হানাদার বাহিনী কোন রকমে জান বাঁচিয়ে পুটিয়া থেকে পালিয়ে যায়।
শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাধারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার আহ্বায়ক বিপ্লব চক্রবর্তীসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধারা জানান, তৎকালীন নারায়ণগঞ্জ জেলাধীন শিবপুর থানা পূর্ব থেকেই ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা। বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখেছিল তটস্থ। দেশের সকল এলাকার মতো নরসিংদীর শিবপুর থানায় ও ডিসেম্বর মাসে পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ তীব্রতর হয়। পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চুর্তুমুখী আক্রমন চালায়। প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প।
৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনী নরসিংদীর অভিমুখে পালিয়ে যায় ও ঐ দিনে মুক্ত হয় শিবপুর।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি