শিবপুরে ৩শত মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
২৩ ডিসেম্বর ২০২২, ০৭:১৯ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
মোমেন খান,শিবপুর:
নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির উদ্যোগে ৩শত মেধাবী শিক্ষার্থী'র এককালীন বৃত্তি প্রদান, শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কামারটেক ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং নরসিংদীর সাবেক জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। শুভেচ্ছা বক্তব্য দেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. বশিরুল ইসলাম বশির।এসময় ৩শত শিক্ষার্থীদের মাঝে এক হাজার করে তিন লাখ টাকার মেধা বৃত্তি প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি