বিএনপি জঙ্গিবাদ ও রাজাকারদের প্রতিষ্ঠা করেছে: শিল্পমন্ত্রী
২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
মোমেন খান, শিবপুর:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে বিএনপি জঙ্গিবাদ ও রাজাকারদের প্রতিষ্ঠা করেছে।তাদের মুখে গণতন্ত্রের কথা মানায়না। একদিকে সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন করছে, অন্যদিকে বিএনপি ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরকারের উন্নয়ন তাদের চোখে পড়েনা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর শিবপুরে চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামসুল আলম ভূইয়া রাখিল।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ও ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে,সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া ও স্থানীয় শিল্পীদের গান পরিবেশন ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি