শিবপুরে বাস-মিনিবাস সংঘর্ষে একজন নিহত, আহত ২৫
২১ এপ্রিল ২০২৩, ১২:২১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে দুটি বাস ও একটি পিকাপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মনির হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২৫জন যাত্রী। শুক্রবার সকাল ৯টার দিকে মহাসড়কের কারারচরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নরসিংদীর ট্রাফিক পুলিশের পরিদর্শক শাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনির হোসেন কিশোরগঞ্জের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহি বাস শিবপুরের পুটিয়া ইউনিয়নের কারারচর মিল গেইট এলাকায় পৌছলে নরসিংদী থেকে ইটাখোলাগামী হাইওয়ে মিনিবাস ও একটি পিকাপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কিশোরগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে মনির হোসেন নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়। এতে উভয় যানবাহনের অন্তত ২৫জন আহত হয়। এতের মধ্যে ৪ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ধীরগতি হওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
নরসিংদীর ট্রাফিক পুলিশের পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা