শিবপুরে শীতলক্ষ্যায় নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
০৫ মে ২০২৩, ১১:৫৫ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর দুই তীর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শিবপুরের লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় এই তিন স্কুলছাত্রী।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এসময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তারা কেউ সাঁতার জানতো না।
খবর পেয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এসময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেন তারা। প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানে তাদের খোঁজ করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় আবারও উদ্ধার অভিযান শুরু করা হলে সকাল সাড়ে ৯টায় ইয়াসমিন ও বেলা ১১টায় ইমার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ফিরোজ তালুকদার
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা