শিবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক
১০ মে ২০২৩, ০৪:৩৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার।
আটককৃতরা হলেন-ঢাকার যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেট আমির হামজার বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোঃ জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর সেকশন ১১ এর ৩৭/৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোহাম্মদ আলী (৩২)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় হুন্ডা কোম্পানির HRV প্রাইভেট গাড়ীসহ দুইজনকে আটক করা হয়। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানায় তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে গাড়ীযোগে বহন করে ঢাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি