পবিত্র ঈদ উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
১৯ জুন ২০২৩, ০৭:১৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
মোমেন খান:
পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষ্যে শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈদ উল আযহা উপলক্ষে কোরবানী পশুর হাটে নিরাপত্তা, নির্ধারিত স্থানে জবাই করা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং মহাসড়ক যানজট মুক্ত রাখা ও স্থানীয় পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোঃ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা, চক্রধা ইউপি চেয়ারম্যান বেনুজির আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, বিভিন্ন পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা