আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষে সকলকে সজাগ থাকতে হবে: মন্জুর এলাহী
১২ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, আজকে একজন মৃত ব্যক্তির নামে দোয়া মাহফিল করতে গেলেও বাধা আসে। আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষে সকলকে সজাগ থাকতে হবে। এই দেশটা সকলের, কারো একার নয়। রাজনীতি করা আমাদের অধিকার। তিনি শুক্রবার বাদ আছর উপজেলার আয়ুবপুর ইউনিয়ন বিএনপি'র প্রয়াত সভাপতি আবুল কালাম মাস্টারসহ সকল মৃত নেতাকর্মীদের স্মরণে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি মনজুর এলাহী আরো বলেন, আবুল কালাম মাস্টার ছিলেন আমাদের নেতা। তিনি ছিলেন সামাজিক ও রাজনৈতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিজের টাকা খরচ করে বিএনপির রাজনীতি করে গেছেন। তিনি আমার একজন রাজনৈতিক ভালো পরামর্শকও ছিলেন। মনজুর এলাহী বিএনপি নেতা আবুল কালাম মাস্টারসহ সকল মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বংশিরদিয়া ভূইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের খন্দকার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূইয়া জুয়েল, পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী সাহেদ, আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, রাশেদুল কবীর দোলনসহ থানাও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা