নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
এস এম আরিফুল হাসান:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী -৩ (শিবপুর) আসনে গণসংযোগ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার সাধারচর ইউনিয়ন এর বন্যার বাজার, গারদ বাজার, সৈয়দের খোলা, উত্তর সাধারচরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
গনসংযোগকালে মনজুর এলাহী জনগণের উদ্দেশ্যে বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও দেশের মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। দেশের উন্নয়নের চাকা সচল করতে আগামীদিনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন তিনি।
গণসংযোগকালে মনজুর এলাহীর সাথে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, সাধারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ হেলিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আঃ বাছেদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম ঝিনুক প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি